শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৯:০১ পিএম, ২০২৫-১২-১৪
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ৮টি শিশুর জন্ম হয়েছে। ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ টি শিশুর জন্ম হয়েছে।
এর মধ্যে ২টি পুত্র সন্তান ও ৬টি কন্যা সন্তান। মা ও শিশু বর্তমানে সুস্থ আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি'র সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান ও নরমাল ডেলিভারি চালু আছে।
এ ব্যাপারে ডা. জাফরিন জাহেদ জিতি বলেন গর্ভবতী রোগীদের বহি: বিভাগে ৪ নং রুমে নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়। ডেলিভারির আগে অবশ্যই এ এনসি রুমে অফিস চলাকালীন সময়ে এসে গাইনী বিশেষজ্ঞ দেখিয়ে যাবেন।
তিনি আরো জানান স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়, ১টাকাও দিতে হবে না।
প্রয়োজন হলে হাসপাতালেই রয়েছে রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা। এছাড়া হাসপাতালে ডেলিভারি রোগীদের জন্য অফিস সময়ে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সকল পরীক্ষা সরকারি ন্যূনতম খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করা যায়।
ডেলিভারির পর হাসপাতাল হতে ১ মাসের ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয় বলে জানিয়েছেন ডা. জাফরিন জাহেদ জিতি।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited